পশ্চিমবঙ্গে হলদিয়া পেট্রোকেমিক্যালসে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩৫।
আগের রাত থেকেই বাতাসে গ্যাসের তীব্র গন্ধ পাচ্ছিলেন বাসিন্দারা। জানিয়েছিলেন কর্তৃপক্ষকেও।
চিরঞ্জিপুর এলাকার ন্যাপথা পাইপলাইনে গ্যাস লিকের পর বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক ধারণা। আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে পাশের বস্তি ও কয়েকটি বাড়িতে। স্থানীয়রা প্রথমে নিজেরাই উদ্ধারকাজ শুরু করেন, পরে দমকলের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রথম দফায় উদ্ধার হন প্রায় ১৫ জন দগ্ধ ব্যক্তি, পরে স্থানীয়দের সহায়তায় আরও প্রায় ২০ জনকে উদ্ধার করা হয়। মোট দগ্ধের সংখ্যা ৩৫, এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের গ্রিন করিডোরে কলকাতায় পাঠানো হয়েছে। স্বস্তির বিষয়, এখনো কোনো মৃত্যুর খবর নেই।
তীব্র তাপের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। দমকলের প্রাথমিক ধারণা, বজ্রপাত থেকেই পাইপলাইনে আগুন লেগে থাকতে পারে, তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। দুর্ঘটনার প্রভাব পড়েছে রেল যোগাযোগেও।
মতামত দিন