সৌদি আরবে কর্মরত প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা।
সৌদি আরবে কর্মরত প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা। মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়ন বা কর্মী স্থানান্তরের শেষ সুযোগ আগামীকাল মঙ্গলবার (৩০ জুন)।
শুধু কর্মী নয়, বিপদে পড়বেন নিয়োগকর্তারাও। বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া যতদিন কর্মী কাজ করেছেন, সেই সময়ের পুরো জরিমানা দিতে হবে প্রতিষ্ঠানকে। তাই সময় থাকতেই নবায়ন সেরে নেওয়ার তাগিদ দিচ্ছে কিওয়া কর্তৃপক্ষ।
তবে একটি ব্যতিক্রম আছে। কোনো কর্মীর রেসিডেন্সি পারমিট যদি এখনও কমপক্ষে ১৮০ দিনের জন্য বৈধ থাকে, তাহলে ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলেও তাকে রেকর্ড থেকে বাদ দেওয়া হবে না। তবে রেসিডেন্সি পারমিটের মেয়াদ ১৮০ দিনের কম হলে দুটোই একসঙ্গে নবায়ন করতে হবে।
সৌদিতে কর্মরত প্রবাসী ও তাদের নিয়োগকর্তাদের আজকের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কিওয়া।

মতামত দিন