জাতীয়
ছবি: সংগৃহীত

অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, এবারই প্রথম বাজেট ঘোষণার পর কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি। প্রস্তাবিত বাজেটকে তিনি 'জীবনবান্ধব' বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, অর্থনৈতিক সংকট, অর্থ পাচার আর দুর্নীতির বাস্তবতা মাথায় রেখেই এই বাজেট তৈরি করতে হয়েছে। অর্থ পাচারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছিল বলেও স্বীকার করেন তিনি।

অতীতের দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। তার ভাষায়, দেশে এখন একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে এবং এই বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে সরকার।

মতামত দিন