আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।
সপ্তাহান্তের পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি টলমল করতেই তেলের বাজারে আবার অস্থিরতা। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭২ ডলার ৫৭ সেন্টে উঠেছে।
কারণটা স্পষ্ট। হরমুজ প্রণালিতে নতুন উত্তেজনায় তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজের চলাচল আবার ধীর হয়ে পড়েছে। অথচ গত সপ্তাহেই পরিস্থিতি একটু ভালো হয়েছিল — ফেব্রুয়ারির যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো হরমুজ দিয়ে তেলের সরবরাহ সর্বোচ্চে পৌঁছেছিল, ব্রেন্টের দাম তখন প্রায় সাড়ে ১০ শতাংশ কমেছিল।
সেই স্বস্তি বেশিদিন টিকল না। বিশ্লেষক প্রতিষ্ঠান আইএনজি বলছে, বাজার এখনো বড় ঝুঁকির মধ্যে আছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, সরবরাহ স্বাভাবিক হতে আরও দেরি হলে দাম উল্লেখযোগ্যভাবে আরও বাড়তে পারে।
সূত্র: রয়টার্স
মতামত দিন