চীনের সিচুয়ানে ৫.৫ মাত্রার ভূমিকম্প, আহত ১৩।
নিজেস্ব প্রতিবেদক:
সোমবার রাত সাড়ে বারোটায় চীনের সিচুয়ান প্রদেশের ইবিন শহরে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূগর্ভের মাত্র ৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়ায় কম্পন বেশ তীব্র অনুভূত হয়।
এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই, তবে ১৩ জন সামান্য আহত হয়েছেন — তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আরও ১৯৬ জন বাসিন্দাকে সতর্কতামূলকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিকভাবে লেভেল-৩ জরুরি প্রতিক্রিয়া চালু করেছে চায়না আর্থকোয়েক অ্যাডমিনিস্ট্রেশন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সূত্র: চায়না ডেইলি

মতামত দিন