জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকার বিভাগীয় কমিশনার বদল, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নতুন দায়িত্ব বণ্টন করেছে। এ সিদ্ধান্তের অংশ হিসেবে ঢাকা বিভাগে নতুন বিভাগীয় কমিশনার এবং সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ কার্যকর করা হয়।

নতুন আদেশ অনুযায়ী, গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মিয়াকে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে প্রশাসনে রদবদলের অংশ হিসেবে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। আর কুমিল্লা জেলার নতুন জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তার।

এর আগে ২১ জুন জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। এরপর থেকেই সিলেট জেলা প্রশাসকের পদটি শূন্য ছিল। নতুন নিয়োগের মাধ্যমে সেই শূন্যতা পূরণ করা হলো।

মতামত দিন