অপরাধ
ছবি: সংগৃহীত

শরিফ ওসমান হাদি হত্যা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়াল আদালত।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার আদালতে শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, এদিন পুনঃতদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত তারিখ ছিল। তবে মামলার তদন্তভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ কারণে আদালত নতুন করে ১৫ জুলাই দিন ধার্য করেন।

এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি মামলার অভিযোগপত্র নিয়ে আপত্তি জানান বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে পুনঃতদন্তের আবেদন (নারাজি) করেন।

বাদীর আবেদন শুনানি শেষে আদালত সেটি গ্রহণ করেন এবং মামলাটি নতুন করে তদন্তের নির্দেশ দেন। এরপর থেকেই সিআইডি মামলাটির অধিকতর তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

মতামত দিন