আজ সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা।
নিজেস্ব প্রতিবেদক:
আজ রোববার সন্ধ্যার আগেই ১১টি জেলায় ঝড়ো হাওয়া আর বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
যেসব জেলায় সতর্কতা জারি হয়েছে সেগুলো হলো রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মতামত দিন