খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

রোনালদোর সঙ্গে একই বিশ্বকাপ ২০৩০ খেলতে চান তাঁর ছেলে।

নিজেস্ব প্রতিবেদক:

৪১ বছর বয়সে বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে মাঠে নামছেন রোনালদো। কিন্তু তার মাথায় ঘুরছে আরও একটি স্বপ্ন — ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের সঙ্গে একই জার্সিতে মাঠে নামা।

আর সেই স্বপ্নই তাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত খেলে যাওয়ার ইঙ্গিত দিতে বাধ্য করছে।

রোনালদো নিজেই বলেছেন, ছেলে সবসময় তাকে খেলা চালিয়ে যেতে বলে — যেন ২০৩০ বিশ্বকাপে দুজন একসঙ্গে পর্তুগালের হয়ে মাঠে নামতে পারেন।

স্বপ্নটা অবাস্তব নয়। ১৫ বছর বয়সী ক্রিস্টিয়ানো জুনিয়র ইতোমধ্যে নিজেকে প্রমাণ করতে শুরু করেছেন। আল নাসরের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ২৭ ম্যাচে ৫৬ গোল আর ১৫ অ্যাসিস্ট — সংখ্যাগুলো চোখ কপালে তোলার মতো। পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়েও ইতোমধ্যে তিনটি শিরোপা জিতেছেন, ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে করেছেন জোড়া গোল।

৬ ফুট ৩ ইঞ্চির এই তরুণ লেফট উইঙ্গার হলেও আক্রমণভাগের যেকোনো জায়গায় মানিয়ে নিতে পারেন। বাবার মতো গতি আর ফিনিশিং — দুটোই আছে তার মধ্যে।

পারফরম্যান্স এতটাই চোখে পড়ার মতো যে সৌদি সংবাদমাধ্যম জানাচ্ছে, আগামী মৌসুমেই আল নাসরের মূল দলের অনুশীলনে যুক্ত হতে পারেন জুনিয়র। তার মানে বাবা-ছেলের ট্রেডমার্ক 'সিউউউ' উদযাপন হয়তো আর বেশি দূরে নেই।

মতামত দিন