জাতীয়
ছবি: সংগৃহীত

এইচএসসিতে প্রতিটি পরীক্ষার কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এবার পরীক্ষার হলে শুধু পরীক্ষার্থী আর পরিদর্শকই থাকবেন না — থাকবে সিসিটিভি ক্যামেরার চোখও।

আজ শনিবার রাজশাহী শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে ভার্চুয়াল সভায় এই নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী বলেছেন, স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষার কক্ষে ক্যামেরা বসাতেই হবে। নকলমুক্ত পরিবেশ রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার তাগিদও দিয়েছেন তিনি।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. শামীম আরা চৌধুরী জানিয়েছেন, এবার ৮ জেলায় ২০৮টি কেন্দ্রে পরীক্ষা দেবেন ১ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী।

মতামত দিন