জাতীয়
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, সন্দেহভাজন রোগী ছাড়াল ৯৮ হাজার।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬১৫ জনে পৌঁছেছে।


শনিবার (২৭ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ২৬৬ জনে।

একই সময়ে পরীক্ষার মাধ্যমে আরও ৪৫ জনের হাম নিশ্চিত হয়েছে। ফলে নিশ্চিত আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৫৯৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৮১ হাজার ৯৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ২৮৭ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৯৩ জন।:::

মতামত দিন