আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কতা জারি।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি আর্থিক সহায়তা বা করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার ওপর নির্ভরশীল হলে কিংবা সেগুলোর অপব্যবহার করলে ভিসা বাতিলসহ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে জটিলতার মুখে পড়তে হতে পারে।

শনিবার (২৭ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে দর্শনার্থীদের নিজস্ব আর্থিক সক্ষমতা থাকা জরুরি। সরকারি সহায়তা ব্যবস্থার অপব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যক্তির অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা বাতিল করা হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে নতুন করে মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রেও অযোগ্য বিবেচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

দূতাবাস আরও উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে প্রত্যেক ভ্রমণকারীর উচিত নিজের ভ্রমণ, থাকা ও অন্যান্য ব্যয়ের অর্থ নিজেই বহন করতে পারবেন—এমন প্রস্তুতি নিশ্চিত করা। এতে ভিসা সংক্রান্ত জটিলতা এড়ানোর পাশাপাশি দেশটির অভিবাসন নীতিমালাও যথাযথভাবে অনুসরণ করা সম্ভব হবে।

মতামত দিন