ইরানে হামলার ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র।
ইরানে সামরিক অভিযান চালানোর দাবির পর তার সঙ্গে সংশ্লিষ্ট একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই সাদা-কালো ভিডিওতে বিস্ফোরণ ও ধোঁয়ার দৃশ্য দেখা গেলেও কোথায় হামলা হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা স্পষ্ট নয়।
শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রকাশিত ভিডিওটিতে ‘Unclassified’ উল্লেখ ছিল। ভিডিওতে লক্ষ্যবস্তুর পরিচয় বোঝা যায়নি এবং ফুটেজের সত্যতা বা অবস্থানও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে সেন্টকম দাবি করেছিল, অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার, ড্রোন স্থাপনা এবং উপকূলীয় রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে প্রকাশিত ভিডিও সেই দাবির সুনির্দিষ্ট প্রমাণ দেয়নি।
এ ঘটনার পরপরই তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছে।
এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে হামলার স্থান কিংবা এর প্রভাব সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি।
মতামত দিন