সৌদি আরবে এক প্রকল্পে সাড়ে ৫ লাখ পাকিস্তানি নিয়োগের ঘোষণা।
২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের প্রস্তুতি আর ভিশন ২০৩০ বাস্তবায়নে বিশাল কর্মশক্তির দরকার সৌদি আরবের। সেই চাহিদা মেটাতে পাকিস্তানের দিকেই ঝুঁকছে রিয়াদ।
পরিশ্রমী ও দক্ষ হিসেবে সুনামই পাকিস্তানি কর্মীদের এগিয়ে রাখছে। সৌদি আরবের বড় বড় অবকাঠামো প্রকল্পে এই কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দুই দেশের কর্মকর্তারা এই কর্মী নিয়োগ প্রক্রিয়া আরও সহজ করার উপায় নিয়েও আলোচনা করছেন।
এই সহযোগিতা দুই দিক থেকেই লাভজনক। পাকিস্তানের জন্য বিদেশ থেকে আসা রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনৈতিক স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখছে। আর সৌদি আরবের জন্য নির্ধারিত সময়ে মেগা প্রকল্প শেষ করতে প্রয়োজনীয় জনশক্তির নিশ্চিত সরবরাহ মিলছে।
সূত্র: টাইমস অব ইসলামাবাদ
মতামত দিন