সফর শেষে দেশে ফিরেই বাবা-মায়ের কবরের পাশে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মালয়েশিয়া ও চীন সফর শেষে গতকাল শুক্রবার রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর ফেরার পরদিনই আজ শনিবার সকালে ছুটে গেলেন শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে — বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে।
রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তার বহনকারী ফ্লাইট। বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান তারেক রহমান, পরদিন রওনা হন বেইজিংয়ে। সেখানে বিনিয়োগ সম্মেলনসহ একাধিক কার্যক্রম সেরে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটে ফেরেন দেশে।
মতামত দিন