জাতীয়
ছবি: সংগৃহীত

সরকারি সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিল,বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানকার সরকারি সুযোগ-সুবিধা অপব্যবহার করলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে — এই সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। 

আজ শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বিদেশি দর্শনার্থী বা অনভিবাসী ভিসাধারী যদি মার্কিন করদাতাদের অর্থে পরিচালিত পাবলিক বেনিফিটের ওপর নির্ভরশীল হয়ে পড়েন বা সেগুলোর অপব্যবহার করেন, তাহলে তার বর্তমান ভিসা বাতিল করা হতে পারে।

শুধু তাই নয়, ভবিষ্যতেও মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রে তিনি স্থায়ীভাবে অযোগ্য বলে বিবেচিত হতে পারেন।

দূতাবাস বিশেষভাবে জোর দিয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের যাবতীয় খরচ নিজে বহন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে।

মতামত দিন