আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজে হামলার জবাবে ইরানে মার্কিন অভিযান, পাল্টা হামলার দাবি আইআরজিসির।

নিজেস্ব প্রতিবেদক:

পরিস্থিতি আবার উত্তপ্ত। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র।

আর তার পাল্টায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে কোন স্থাপনায় হামলা হয়েছে বা কী ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি তারা।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় নির্ভুল হামলা চালানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি 'বোকামিপূর্ণভাবে লঙ্ঘনের' অভিযোগ তোলার পরই শুক্রবার এই অভিযান পরিচালনা করা হয়।

এর আগে আইআরজিসি 'কঠোর ও দ্রুত' পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছিল, যা কিছুক্ষণ পরই আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএর ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়।

পুরো ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার, যখন হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে ড্রোন আঘাত হানে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ওই অঞ্চলে থাকা ১১ হাজারের বেশি নাবিককে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবার কোন দিকে মোড় নেয়, সেটাই এখন বড় প্রশ্ন।

সূত্র: রয়টার্স ও বিবিসি

মতামত দিন