আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম।
আন্তর্জাতিক বাজারে সোনার দরপতন থামছে না। আজ শুক্রবার টানা চতুর্থ সপ্তাহের মতো কমল স্বর্ণের দাম।
পতনের পেছনে মূল কারণ মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভ আরও দ্রুত সুদের হার বাড়াতে পারে — এই প্রত্যাশায় ডলার চাঙা হয়েছে। আর ডলার শক্তিশালী হলে অন্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য সোনা কেনা ব্যয়বহুল হয়ে পড়ে, ফলে চাহিদা কমে।
ওএএনডিএ-র বিশ্লেষক কেলভিন ওং বলছেন, এই সংশোধন আরও দীর্ঘ হতে পারে। তার মতে, ভবিষ্যতে সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ৪০০ ডলার পর্যন্ত নামতে পারে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ ডলারে উঠেছিল। সেই রেকর্ড থেকে এখন পর্যন্ত দাম কমেছে প্রায় ২৯ শতাংশ।
সূত্র: রয়টার্স

মতামত দিন