জাতীয়
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ, পাশে থাকার আশ্বাস।

নিজেস্ব প্রতিবেদক:

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, এই দুর্যোগে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ গভীরভাবে মর্মাহত।

প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, প্রিয়জন হারানোর এই অপূরণীয় শোকের মুহূর্তে বাংলাদেশ ভেনেজুয়েলার মানুষের পাশে আছে।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও ভেনেজুয়েলার মানুষের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।

উল্লেখ্য, বুধবার ভেনেজুয়েলায় মাত্র এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন