আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইবোলা ভাইরাসের ভয়ে তিন আফ্রিকান দেশে ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি আরব।

নিজেস্ব প্রতিবেদক:

ইবোলা ভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিল সৌদি আরব। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা ও দক্ষিণ সুদান — এই তিনটি আফ্রিকান দেশে সৌদি নাগরিকদের ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

একই সঙ্গে এই তিন দেশ থেকে আগত যাত্রীদের নতুন ভিসা প্রদান ও সৌদি আরবে প্রবেশও স্থগিত করা হয়েছে।

তবে নিষেধাজ্ঞার পরিধি আরও বিস্তৃত। যারা তৃতীয় কোনো দেশ হয়ে সৌদি আরবে ঢোকার চেষ্টা করবেন, কিন্তু আগের ২১ দিনের মধ্যে ওই তিনটি দেশের যেকোনো একটিতে ছিলেন, তারাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।

পাশের দেশগুলোর ক্ষেত্রেও সতর্কতা বাড়ানো হয়েছে। রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া ও কঙ্গো প্রজাতন্ত্র থেকে আসা যাত্রীদের প্রবেশপথে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ও রোগ পর্যবেক্ষণ চলছে।

সৌদি জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ওয়েকায়া জানিয়েছে, এখন পর্যন্ত দেশে ইবোলার কোনো নিশ্চিত বা সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি। পরিস্থিতি সার্বক্ষণিক নজরে রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত হালনাগাদ করা হবে।

সূত্র: গালফ নিউজ

মতামত দিন