জাতীয়
ছবি: সংগৃহীত

বিভেদ, বিদ্বেষ বা সংঘাতের কোনো জায়গা ইসলামে নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র আশুরাকে সত্য, ন্যায় ও আত্মত্যাগের চিরন্তন প্রতীক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। বিভেদ, বিদ্বেষ বা সংঘাতের কোনো জায়গা ইসলামে নেই বলেও তিনি মন্তব্য করেন।

শুক্রবার পালিতব্য পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, কারবালার ঘটনা শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং ন্যায়ের পক্ষে আপসহীন থাকার এক অনন্য দৃষ্টান্ত।

তিনি উল্লেখ করেন, প্রায় চৌদ্দশ বছর আগে কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীরা অত্যাচার ও অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করে শাহাদাত বরণ করেছিলেন। তাদের এই আত্মত্যাগ মানবজাতির জন্য নৈতিকতা, সাহস ও আদর্শিক দৃঢ়তার উজ্জ্বল উদাহরণ হয়ে আছে।

প্রধানমন্ত্রী বলেন, আশুরার তাৎপর্য কেবল শোকের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি ধৈর্য, ত্যাগ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের শিক্ষা বহন করে। সেই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করতে পারলে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

বাণীতে তিনি মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কারবালার চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

আশুরা উপলক্ষে প্রধানমন্ত্রী হজরত ইমাম হোসাইন (রা.) এবং কারবালার সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের প্রতি সমবেদনা ও শুভকামনা প্রকাশ করেন।

মতামত দিন