অপরাধ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর চৌমুহনীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ ১৪ জন আটক।

নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালীর বেগমগঞ্জে একটি আবাসিক হোটেলে সন্দেহজনক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে সমান সংখ্যক নারী ও পুরুষ রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী বাজারের একটি বহুতল ভবনে অবস্থিত হোটেলটিতে অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা পুলিশের দাবি, স্থানীয়দের একাধিক অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছিল। অভিযানের সময় বিভিন্ন কক্ষ থেকে নারী ও পুরুষদের আটক করা হয়। প্রাথমিক অনুসন্ধানে কয়েকজনের বিরুদ্ধে দেহব্যবসার সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কিছু নারী-পুরুষের অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে।

আটকদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ না করলেও তাদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে এক জুটি নিজেদের বৈধ দম্পতি বলে দাবি করেছেন বলে জানা গেছে।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্যেকের পরিচয় ও সেখানে অবস্থানের কারণ যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন