জাতীয়
ছবি: সংগৃহীত

শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়।

নিজেস্ব প্রতিবেদক:

রেলওয়ের একটি অবকাঠামো প্রকল্পের কারণে গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ হাতে নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ কাজের জন্য শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, পাগলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় নির্মাণাধীন একটি সেতুর কাজে বিদ্যমান গ্যাসলাইন সরিয়ে নেওয়া প্রয়োজন হয়েছে। সেই কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে নির্দিষ্ট সময়ের জন্য সরবরাহ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, সিদ্ধিরগঞ্জ, মুক্তারপুর এবং মুন্সীগঞ্জ এলাকার গ্রাহকরা গ্যাস পাবেন না। এছাড়া পার্শ্ববর্তী কিছু এলাকায় চাপ কমে যেতে পারে, ফলে স্বাভাবিক সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

কাজ শেষ হলে দ্রুত স্বাভাবিক সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করেছে তিতাস গ্যাস।

গৃহস্থালি ও বাণিজ্যিক গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা, যাতে নির্ধারিত সময়ের মধ্যে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।

মতামত দিন