আজ সন্ধ্যার মধ্যে ১২টি জেলায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা।
নিজেস্ব প্রতিবেদক:
আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে দেশের ১২টি জেলায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।
সঙ্গে থাকবে বজ্রপাতসহ বৃষ্টি।
ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মতামত দিন