জাতীয়
ছবি: সংগৃহীত

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত।

আজ বৃহস্পতিবার ঢাকার ভিসা আবেদন কেন্দ্রে এই ঘোষণা দিলেন নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আগামী ২৮ জুন রোববার থেকেই আবেদন করা যাবে বলে জানিয়েছেন তিনি।

শুরুতে পাঁচটি কেন্দ্র থেকে এই ভিসা দেওয়া হবে — ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী। পর্যায়ক্রমে বাকি কেন্দ্রগুলো থেকেও ভিসা পাওয়া যাবে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। মেডিকেল ভিসা ছাড়া প্রায় সব ধরনের ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছিল।

দিনটি আরও তাৎপর্যপূর্ণ এই কারণে যে, আজ সকালেই বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় পেশ করেন দীনেশ ত্রিবেদী। সেখান থেকে সরাসরি ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে এই ঘোষণা দেন তিনি — যা দুই দেশের সম্পর্কে নতুন উষ্ণতার ইঙ্গিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন