বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার। বুধবার এক আনুষ্ঠানিক সভায় এই মর্যাদা প্রদান করা হয়।
তবে বিষয়টি পুরোপুরি আনুষ্ঠানিক। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, এই মর্যাদা শুধু ব্যক্তিগতভাবে দীনেশ ত্রিবেদীর জন্য এবং কেবল আনুষ্ঠানিক আয়োজনে অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ভারতের সরকারি 'টেবিল অব প্রিসিডেন্স' স্থায়ীভাবে পরিবর্তন করা হয়নি।
অর্থাৎ রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রটোকল মেনে আসন বা অগ্রাধিকার নির্ধারণের সময় তাকে মন্ত্রীর সমতুল্য মর্যাদা দেওয়া হবে, এর বাইরে এই পদমর্যাদার কোনো কার্যকারিতা নেই।

মতামত দিন