জাতীয়
ছবি: সংগৃহীত

৪৩তম বিসিএস নন-ক্যাডার নিয়োগে পুনরায় ফল প্রকাশের আদেশ।

নিজেস্ব প্রতিবেদক:

৪৩তম বিসিএস নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় আইনের ব্যত্যয় ঘটেছে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের বেঞ্চ আগামী ৬০ দিনের মধ্যে স্বচ্ছভাবে মেধাতালিকা প্রকাশ করে পুনরায় ফল দেওয়ার নির্দেশ দিয়েছেন।

রিটকারীদের পক্ষে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়াটি আইন অনুযায়ী হয়নি এবং এটি অস্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। আদালত নিজেই সেটা স্বীকার করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন।

এর আগে ৪৫৫ জন বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আজ তাদের পক্ষে রায় এলো।

মতামত দিন