আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা।

নিজেস্ব প্রতিবেদক:

ভয়াবহ দুর্যোগে কেঁপে উঠল ভেনেজুয়েলা। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর মাত্র এক মিনিটের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে।

প্রথমটি ছিল ৭ দশমিক ২ মাত্রার, দ্বিতীয়টি আরও ভয়ংকর — ৭ দশমিক ৫ মাত্রার। দুটিই আঘাত করেছে রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে মোরন এলাকায়।

ভূমিকম্পের পরপরই আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা। কারাকাসের আলতামিরা এলাকায় কয়েকটি ভবন ধসে পড়েছে। ক্ষয়ক্ষতির কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর। একের পর এক আফটারশকেও কাঁপছে দেশটি।

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

সবচেয়ে উদ্বেগজনক তথ্য দিচ্ছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। তাদের আশঙ্কা, প্রাণহানির সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। বিস্তৃত এলাকাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতিরও আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

মতামত দিন