পদ্মা সেতুর চার বছরে টোল আয় প্রায় ৩৪০০ কোটি টাকা।
চার বছর আগে যে সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ করেছিল, সেই পদ্মা সেতু আজ তার চতুর্থ বর্ষপূর্তিতে পৌঁছেছে। ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত সেতুটি পেরিয়েছে প্রায় ২ কোটি ৬৭ লাখ যানবাহন, আর টোল আদায় হয়েছে প্রায় ৩ হাজার ৩৯৪ কোটি টাকা।
বছর বছর বেড়েছে যান চলাচল। উদ্বোধনের বছর ২০২২ সালে সেতু পার হয়েছিল মাত্র ২৭ লাখ ৯০ হাজার যানবাহন, টোল উঠেছিল প্রায় ৪০৩ কোটি টাকা। পরের বছর সংখ্যাটা লাফিয়ে ৬২ লাখ ছাড়িয়ে যায়। ২০২৪ সালে ৬৭ লাখ এবং ২০২৫ সালে সর্বোচ্চ ৭২ লাখ ৪১ হাজার যানবাহন পদ্মা পার হয়েছে। সে বছর টোল আদায়ও সর্বোচ্চ — প্রায় ৮৮৯ কোটি টাকা।
চলতি বছর ২০২৬ সালে এখন পর্যন্ত সেতু পেরিয়েছে প্রায় ৩৭ লাখ যানবাহন, টোল উঠেছে প্রায় ৪৫২ কোটি টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু শুধু যোগাযোগের চিত্র বদলায়নি, দক্ষিণাঞ্চলের অর্থনীতিতেও নতুন গতি এনেছে। ধারাবাহিকভাবে যান চলাচল বাড়তে থাকাটাই তার প্রমাণ।

মতামত দিন