চট্টগ্রাম বন্দরের নিলাম শেডে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে।
নিজেস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বন্দরে আবারও আগুন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বন্দরের স্টেডিয়ামসংলগ্ন অকশন শেডে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ৪৯ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানিয়েছেন, আগুন নেভানোর পর কুলিং কার্যক্রম চালানো হয়েছে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত চলছে।
তবে স্বস্তির বিষয় হলো, এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
উল্লেখ্য, গত সোমবারও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে একটি গ্যান্ট্রি ক্রেনে আগুন লেগেছিল। অল্প সময়ের ব্যবধানে বন্দরে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগ তৈরি করেছে।

মতামত দিন