দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম।
নিজেস্ব প্রতিবেদক:
স্বস্তির খবর সোনার বাজারে। গতকালের পর আজও কমল দাম।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এখন ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে খরচ হবে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
অন্যান্য ক্যারেটেও কমেছে দাম। ২১ ক্যারেটের ভরি এখন ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় নামিয়ে আনা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার কারণেই এই সমন্বয় বলে জানিয়েছে বাজুস। গতকাল বুধবারও একধাপে ৫ হাজার ৪৮১ টাকা কমানো হয়েছিল।
চলতি বছরে এ নিয়ে মোট ৮০ বার সোনার দাম সমন্বয় হলো — ৪০ দফা বেড়েছে, ৪১ দফা কমেছে। এই ঘন ঘন ওঠানামায় বাজারে কিছুটা অনিশ্চয়তা থাকলেও টানা দুইদিনের পতন ক্রেতাদের জন্য সাময়িক স্বস্তি নিয়ে এসেছে।
মতামত দিন