জাতীয়
ছবি: সংগৃহীত

চীনে প্রথম বিনিয়োগ কার্যালয় খুলছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

চীনা বিনিয়োগকারীদের জন্য সরাসরি সেবার দরজা খুলে দিতে যাচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বেইজিংয়ে আয়োজিত 'ইনভেস্ট বাংলাদেশ' সেমিনারে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম 'বিনিয়োগ কার্যালয়' চালু করা হবে।


বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে এই সম্মেলনে চীনের ১২৫ জন ব্যবসায়ী অংশ নেন। প্রধানমন্ত্রী তাদের বাংলাদেশে বিনিয়োগ ও ভ্যালু চেইন সম্প্রসারণের আহ্বান জানান। তার ভাষায়, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে আরও গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী।

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সরকার ইতোমধ্যে ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বলেও জানান তিনি। এর আওতায় আমলাতান্ত্রিক জটিলতা কমানো, সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং নীতির ধারাবাহিকতা নিশ্চিত করার কাজ চলছে।

এছাড়া আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজও এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

সম্মেলনে পানিসম্পদমন্ত্রী, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রীসহ প্রধানমন্ত্রীর একাধিক উপদেষ্টা উপস্থিত ছিলেন।

মতামত দিন