মুদি দোকান থেকে রেস্তোরাঁ—১৬ খাতকে ভ্যাটের আওতায় আনছে সরকার।
আগামী ২০২৬-২৭ অর্থবছরে দৈনন্দিন জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ১৬টি ব্যবসায়িক খাতকে ভ্যাটের সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। বুধবার সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই পরিকল্পনার কথা জানান।
যেসব খাতকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সেগুলো হলো মুদি দোকান, বিউটি পার্লার, তৈরি পোশাক ও কাপড়ের বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিকস, জুতার দোকান, হার্ডওয়্যার, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্য, মোবাইল ফোন-এসি-ফ্রিজসহ ইলেকট্রনিকস পণ্য, পেইন্ট, স্যানিটারি ও টাইলস, ঢেউটিন, রড ও সিমেন্ট, ফার্নিচার, মিষ্টান্ন ভাণ্ডার এবং রেস্তোরাঁ।
অর্থমন্ত্রী আরও জানান, গত ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা।
তালিকায় চোখ বোলালে স্পষ্ট — এবার সাধারণ মানুষের প্রতিদিনের কেনাকাটার জায়গাগুলোই মূলত ভ্যাটের নতুন লক্ষ্য। এতে সরকারের রাজস্ব বাড়লেও ভোক্তা পর্যায়ে পণ্যের দামে এর প্রভাব পড়বে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।
মতামত দিন