আবহাওয়া
ছবি: সংগৃহীত

১১ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নৌবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

আজ রাত ১টার মধ্যে দেশের ১১টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিকেল ৩টা থেকে কার্যকর এই পূর্বাভাসে সংশ্লিষ্ট এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঝুঁকিতে থাকা অঞ্চলগুলো হলো টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, খুলনা, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব এলাকায় পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্তও আবহাওয়া পরিস্থিতি অস্থির থাকবে বলে জানানো হয়েছে। রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও ঢাকায় কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। তাপমাত্রা সারাদেশে সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন