বিশ্বের এক হাজার মুসলিমকে বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছেন সৌদি বাদশাহ।
সম্পূর্ণ নিজস্ব খরচে বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার মুসলিমকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। 'গেস্টস অব দ্য কাস্টডিয়ান অব দ্য টু হোলি মস্কস' কর্মসূচির আওতায় নির্বাচিত মুসল্লিরা এই রাজকীয় আতিথেয়তা পাবেন।
১৪৪৮ হিজরি বছরের মধ্যে মোট চারটি ধাপে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। প্রথম পর্যায়ে এশিয়ার ১৬টি দেশের ২৫০ জন মুসলিমকে আমন্ত্রণ জানানো হবে। তালিকায় রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, পূর্ব তিমুর, হংকং, তাইওয়ান ও মঙ্গোলিয়া।
চোখে পড়ার মতো বিষয় হলো, বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া তালিকায় থাকলেও বাংলাদেশ, পাকিস্তান বা ভারতের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো এই প্রথম পর্যায়ে নেই। পরবর্তী ধাপগুলোতে তাদের অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন