জাতীয়
ছবি: সংগৃহীত

সাড়ে ৭ লাখ যুবককে দক্ষ করে তুলতে মাঠে নামছে সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বেকার ও পিছিয়ে পড়া যুবসমাজকে কর্মক্ষম করে তুলতে বড় পদক্ষেপ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সাড়ে সাত লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে নেওয়া ১০টি ক্রয় প্রস্তাব বুধবার অনুমোদন পেয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

'ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রিসাইলেন্স ফর এনইইটি' কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলার যুবকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন এনজিও সার্ভিস প্রোভাইডার হিসেবে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে।

উল্লেখ্য, 'এনইইটি' বলতে বোঝায় এমন যুবশ্রেণি যারা শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণ — কোনোটির মধ্যেই নেই। এই বিশাল জনগোষ্ঠীকে উৎপাদনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে পারলে দেশের অর্থনীতিতে তা বড় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন