এইচএসসিতে নকল হলে শাস্তি পাবেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান: শিক্ষামন্ত্রী।
আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে কড়া বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২৪ জুন) ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, কোনো শিক্ষার্থী নকল করলে দায় বহন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকেও।
পরীক্ষার মান নিশ্চিত করতেও নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্তরপত্র এলোমেলোভাবে পুনরায় যাচাই করা হবে, যাতে কোনো পরীক্ষক ফাঁকি দিতে না পারেন। অনিয়মের প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় শিক্ষামন্ত্রী আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানান। ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে। ২০২২ সাল থেকে আটকে থাকা শিক্ষক-কর্মচারীদের বকেয়া অবসর ভাতা আগামী জুলাইয়ের মাঝামাঝি থেকে দেওয়া শুরু হবে। এছাড়া দেশের ৬০ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হবে।
মতামত দিন