অপরাধ
ছবি: সংগৃহীত

মনিপুর উচ্চবিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ,কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর।

নিজেস্ব প্রতিবেদক:

৩০ হাজারের বেশি শিক্ষার্থী পড়ে যে স্কুলে, সেখানে ৬৭৬ জন শিক্ষকের মধ্যে ৬৬২ জনই অবৈধ — এই তথ্য সামনে আসতেই টনক নড়েছে সরকারের। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) প্রতিবেদন হাতে পেয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিবেদনে যা বেরিয়ে এসেছে তা রাজধানীর নামকরা এই শিক্ষাপ্রতিষ্ঠানটির আসল চেহারা তুলে ধরেছে। গত ১৫ বছরে ৬০০ কোটি টাকার বেশি লোপাট হয়েছে। একাডেমিক ভাতার নামে গেছে আরও ৮৭ কোটি। নির্মাণ খাতে দেখানো হয়েছে ৪৩৬ কোটি টাকার খরচ, কিন্তু একটি ভাউচারও নেই। নিজস্ব প্রিন্টিং প্রেস থাকার পরেও মুদ্রণ বাবদ দেখানো হয়েছে ১১ কোটির বেশি। ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে প্রায় ৩৭ কোটি টাকা। অনুমোদিত ৪টি শিফটের জায়গায় চলছে ১৪টি।

এত কিছুর পরেও প্রতিষ্ঠানটি চলছিল বহাল তবিয়তে। এখন প্রধানমন্ত্রীর নির্দেশে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সরিয়ে ক্যাডার কর্মকর্তা বসানো, অবৈধ নিয়োগপ্রাপ্তদের বেতন বন্ধ এবং ছয় সদস্যের তদারকি কমিটি গঠনের প্রস্তাব মন্ত্রণালয়ে জমা পড়েছে।

মতামত দিন