ইসলামের আলো
ছবি: সংগৃহীত

৩০ জুন ধোয়া হবে পবিত্র কাবা, জমজমের পানিতে মিশবে তায়েফের গোলাপ জল।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ৩০ জুন, সোমবার পবিত্র কাবা ধৌতকরণের বার্ষিক ঐতিহ্যবাহী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসলামী পঞ্জিকা অনুযায়ী দিনটি ১৫ মহররম, ১৪৪৮ হিজরি।

প্রতি বছর ফজরের নামাজের পরপরই শুরু হয় এই পবিত্র আয়োজন।

অনুষ্ঠানের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। গত মঙ্গলবার রাতে এশার নামাজের পর কাবার দরজার গিলাফের অংশটি ওপরে তুলে দেওয়া হয়েছে, যাতে আমন্ত্রিত অতিথিরা ভেতরে অবাধে যাতায়াত করতে পারেন। সৌদি বাদশাহর বিশেষ প্রতিনিধির নেতৃত্বে এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন বিশিষ্ট আলেম, ইসলামী চিন্তাবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কাবার ভেতরের দেয়াল ও মেঝে ধোয়ার জন্য এবার ব্যবহার করা হবে ৪০ লিটার জমজমের পানি, তায়েফ গোলাপ জল, বিশেষ গোলাপ তেল, খাঁটি উদ তেল এবং কস্তুরী। তায়েফের পাহাড় থেকে হাত দিয়ে তোলা বিশেষ গোলাপ দিয়ে তৈরি এই সুগন্ধি মিশ্রণ কাবাকে করে তোলে অনন্য পবিত্র।

উল্লেখ্য, বছরে দুইবার এই ধৌতকরণ উৎসব হয় — একবার রমজানের আগে, আরেকবার হজের পর মহররম মাসে। কাবার ভেতরে প্রবেশের সুযোগ অত্যন্ত সীমিত হলেও, ইন্টারনেট ও গণমাধ্যমের কল্যাণে বিশ্বের কোটি কোটি মুসলমান এই মহামুহূর্তের সাক্ষী হন।

মতামত দিন