চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যোগ দিচ্ছেন আরও দুই মন্ত্রী।
মালয়েশিয়া সফর শেষে বর্তমানে চীন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার চলমান সফরে অংশ নিতে মঙ্গলবার রাতেই চীনের উদ্দেশে রওনা হচ্ছেন সরকারের দুই মন্ত্রী।
দলীয় সূত্র জানিয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঢাকা থেকে বিমানে চীনের পথে যাত্রা করবেন। সেখানে তারা প্রধানমন্ত্রীর নির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সফরকালে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে সংশ্লিষ্টদের। সে কারণেই মন্ত্রীদের চীনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তারেক রহমানের এই বিদেশ সফরে মন্ত্রিসভার একাধিক সদস্য সম্পৃক্ত রয়েছেন এবং বিভিন্ন পর্যায়ের কর্মসূচিতে তারা অংশ নিচ্ছেন। সফরের অংশ হিসেবে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন