জাতীয়
ছবি: সংগৃহীত

রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন।

নিজেস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধানমন্ডি, শাহবাগ, বাংলামোটর, কাওরান বাজার, মহাখালী, শেরেবাংলা নগর ও আবরার ফাহাদ এভিনিউ এলাকায় সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর আগে কক্সবাজার, গাজীপুর, মাদারীপুর, শেরপুর ও মৌলভীবাজারেও বিজিবি মোতায়েন করা হয়। প্রয়োজনে দেশের অন্যান্য জেলাতেও দ্রুত সদস্য পাঠানোর প্রস্তুতি রাখা হয়েছে।

রাজধানীর পাশাপাশি বিভিন্ন জেলায়ও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী। রাত থেকেই টহল জোরদার করা হয়েছে। গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখা গেলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অন্যদিকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সেখানে দলটির নেতারা অভিযোগ করেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে এবং তা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

এদিকে বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান চালানোর কথাও জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের কমিশনার বলেছেন, আইনশৃঙ্খলা বিনষ্টের যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

মতামত দিন