নারীসংক্রান্ত আপত্তিকর ভিডিও বিতর্কে বিআইডব্লিউটিএর পরিচালক সাময়িক বরখাস্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওকে কেন্দ্র করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর ও পরিবহন) এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৩ জুন) জারি করা এক আদেশে বিআইডব্লিউটিএ জানায়, আরিফ উদ্দিনের বিরুদ্ধে নারীসংক্রান্ত বিতর্ক, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ সম্বলিত ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রচারিত হওয়ায় সংস্থাটির সুনাম ক্ষুণ্ন হয়েছে।
কর্তৃপক্ষের মতে, তার কর্মকাণ্ড চাকরি প্রবিধানের একাধিক ধারার পরিপন্থী হওয়ায় শৃঙ্খলামূলক ব্যবস্থা হিসেবে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত নিয়মে খোরাকি ভাতা পাবেন। তবে এ সুবিধা পেতে তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে।
এ ঘটনায় পরবর্তী বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মতামত দিন