ডলারের দাপটে ধাক্কা খেল স্বর্ণ, একদিনেই দাম কমলো ১ শতাংশের বেশি।
নিজেস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। মঙ্গলবার লেনদেনের সময় মূল্যবান এই ধাতুর দাম ১ শতাংশের বেশি কমে যায়।
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হার নিয়ে নতুন প্রত্যাশা স্বর্ণবাজারে চাপ তৈরি করেছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এ বছর আরও এক দফা সুদের হার বাড়াতে পারে—এমন ধারণা বিনিয়োগকারীদের মধ্যে জোরালো হয়েছে। এর ফলে ডলারের প্রতি আগ্রহ বাড়ছে, আর নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কিছুটা কমছে।
সর্বশেষ তথ্যে দেখা যায়, স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১.৭ শতাংশ কমে ৪ হাজার ১১৯ ডলারের ঘরে নেমে এসেছে। একই সময়ে আগস্ট মেয়াদের মার্কিন গোল্ড ফিউচারসও ১.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৭ ডলারে লেনদেন হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা নিয়েও সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। আলোচনার অগ্রগতি বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে নতুন প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অর্থনীতিবিদরা বলছেন, ডলারের মান বাড়লে স্বর্ণ বিদেশি ক্রেতাদের জন্য তুলনামূলক ব্যয়বহুল হয়ে ওঠে। ফলে আন্তর্জাতিক বাজারে এর চাহিদা কমে যায় এবং দামের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।
মতামত দিন