হরমুজ প্রণালি ইরানের ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে: গালিবাফের দৃঢ় বার্তা।
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষে স্পষ্ট বার্তা দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ — হরমুজ প্রণালি আর আগের মতো থাকবে না। আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে এটি এখন থেকে ইরানের ব্যবস্থাপনাতেই চলবে।
পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানান গালিবাফ। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, লেবানন পরিস্থিতি, ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ মুক্তির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
কূটনীতি ও সামরিক শক্তির সম্পর্ক নিয়েও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, যুদ্ধক্ষেত্রে জেতাটাই শেষ কথা নয় — সেই জয়কে রাজনৈতিক ও আইনগত স্বীকৃতিতে রূপ দিতে না পারলে পূর্ণ ফল মেলে না। তাই আলোচনা ও দরকষাকষিও সংগ্রামেরই অংশ।
গালিবাফ দাবি করেন, এই বৈঠক থেকে ইরান কিছু গুরুত্বপূর্ণ অর্জন নিয়ে ফিরেছে, যার প্রভাব আগামী দিনে আঞ্চলিক রাজনীতিতেও দেখা যাবে।

মতামত দিন