রাজনীতি
ছবি: সংগৃহীত

জামায়াতের পতন,এনসিপির উত্থান এখন সময়ের ব্যাপার :ভবিষ্যদ্বাণী রাশেদ খাঁনের।

নিজেস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কড়া মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। মঙ্গলবার (২৩ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিরোধী দল হিসেবে জামায়াতের পতন এবং এনসিপির উত্থান এখন সময়ের ব্যাপার মাত্র।

সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন লেখেন, একজন সাংবাদিককে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে জামায়াত-শিবির। এই একটি ঘটনাই প্রমাণ করে দলটি বড় হওয়ার চেষ্টায় কোথাও হোঁচট খাচ্ছে। চারদিক থেকে নেতাকর্মীদের অপকর্মের খবর বেরিয়ে আসছে। এবার ৭৭টি আসন পেলেও আগামী নির্বাচনে তা আরও কমবে বলে তার মত।

তিনি আরও লেখেন, জনগণ ইতোমধ্যে বুঝে গেছে — জামায়াত-শিবির ক্ষমতায় গেলে সবচেয়ে বড় ফ্যাসিস্ট শক্তি হয়ে উঠবে। এই উপলব্ধিই ভবিষ্যতে তাদের আসন কমাবে।

এনসিপি প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, দলটি যদি এখন থেকে স্বতন্ত্রভাবে নিজের পথে হাঁটে, তাহলে আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল হওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে। এনসিপির কিছু নেতা বিতর্কে জড়ালেও জামায়াতের বিতর্ক এখন অনেক বেশি। তাই মানুষ 'মন্দের ভালো' হিসেবে এনসিপিকেই বেছে নেবে বলে তার ধারণা।

তবে একটি শর্তও জুড়ে দেন এই বিএনপি নেতা। তার ভাষায়, জামায়াতের মস্তিষ্ক দিয়ে এনসিপি চললে কিছুই হবে না। নিজস্ব চিন্তায় দল পরিচালনা করতে পারলেই কেবল আগামী নির্বাচনে বাজিমাত সম্ভব।

মতামত দিন