আশুরা উপলক্ষে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ডিএমপির নির্দেশনা।
আগামী শুক্রবার (২৬ জুন) পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। মিছিল ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৩ জুন) এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, প্রতি বছর এই মিছিলে কেউ কেউ দা, ছোরা, বর্শা, তরবারি, লাঠিসহ নানা ধারালো অস্ত্র নিয়ে হাজির হন। এতে সাধারণ নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায় এবং জননিরাপত্তা হুমকিতে পড়ে। পাশাপাশি আতশবাজি ও পটকা ফোটানোও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে বেমানান।
এই পরিস্থিতি এড়াতে ডিএমপি অর্ডিন্যান্সের আওতায় তাজিয়া মিছিলে সব ধরনের অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মতামত দিন