যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার হাওয়ায় কমেছে তেলের দাম।
জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা এগিয়ে যাওয়ার খবরে আন্তর্জাতিক তেলের বাজারে দরপতন অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২৩ জুন) ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ৭৭.৭০ ডলারে এবং যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুড ৭৩.৭৪ ডলারে নেমে এসেছে — আগের দিনের তুলনায় যথাক্রমে ০.৩ ও ০.২ শতাংশ কম।
কূটনৈতিক অঙ্গনে পরিবর্তনের ঢেউ লাগছে তেলের বাজারেও। দীর্ঘ কয়েক দশক পর ইরানকে ডলারে তেল বিক্রির অনুমতি দিয়েছে ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, এখন থেকে মার্কিন ক্রেতারাও ইরানি তেল কিনতে পারবেন।
এর পাশাপাশি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরান চলতি সপ্তাহেই দেশটিতে আন্তর্জাতিক পারমাণবিক পরিদর্শকদের প্রবেশের সুযোগ দিতে রাজি হয়েছে — যা তেহরানের পক্ষ থেকে একটি বড় ছাড় হিসেবে বিবেচিত হচ্ছে।
বিনিয়োগকারীরা এখন অপেক্ষায় আছেন হরমুজ প্রণালি দিয়ে তেল চলাচল কতটা দ্রুত স্বাভাবিক হয় এবং এই সমঝোতা কতটা টেকসই রূপ নেয় — সেই উত্তরের জন্য।
মতামত দিন