রাজনীতি
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ আ:লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারাদেশে কঠোর নিরাপত্তা জোরদার।

নিজেস্ব প্রতিবেদক:

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (২৩ জুন)। দিনটিকে ঘিরে সারাদেশে টানটান উত্তেজনা।

দলটি ঝটিকা মিছিল বের করতে পারে — এই আশঙ্কায় রাজধানী থেকে জেলা পর্যন্ত মাঠে নামানো হয়েছে বিশাল নিরাপত্তা বাহিনী।

শুধু ঢাকাতেই ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য রাস্তায়। দুই শতাধিক চেকপোস্ট, একাধিক কন্ট্রোল রুম, ১৫টি কুইক রেসপন্স টিম — পুরো রাজধানী যেন এক নিরাপত্তার চাদরে মোড়া। বিজিবি মোতায়েন ১৫ স্থানে, র‌্যাবও টহলে। ঢাকা-গোপালগঞ্জসহ ছয়টি জেলায় নামানো হয়েছে সেনাবাহিনীও।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, এটা অতিরিক্ত সতর্কতা নয় — গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ।

বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে বড় কিছু করা সম্ভব নয়। তবে ছোট ছোট নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই গোয়েন্দা নজরদারি আরও শক্তিশালী রাখার পরামর্শ তাদের।

মতামত দিন