রাজনীতি
ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের ১০ কেজি করে আম উপহার জামায়াত আমিরের।

নিজেস্ব প্রতিবেদক:

বাদ যাননি কেউ। স্পিকার থেকে শুরু করে সংসদের লিফটম্যান, পিয়ন, ঝাড়ুদার — সবার হাতেই আজ ১০ কেজির উপহার প্যাকেট তুলে দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

প্যাকেটের ভেতরে ছিল প্রিমিয়াম মানের মৌসুমি আম।

আজ সোমবার সকাল থেকেই সংসদ ভবনের করিডোরে কৌতূহল ছিল — ১০ কেজির এই সুদৃশ্য প্যাকেটে আছেটা কী? বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা সংসদের প্রতিটি দপ্তরে গিয়ে সুশৃঙ্খলভাবে উপহার পৌঁছে দেন। মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী — তালিকায় ছিলেন সবাই।

উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সংসদের একজন অফিস সহায়ক। তার কথায়, ছোট চাকরি করেন বলে বড় নেতাদের উপহার এতদিন শুধু দূর থেকেই দেখেছেন। আজ বিরোধীদলীয় নেতা নিজে তাদের কথা মনে রেখেছেন — এটাই তার কাছে বড় সম্মানের।

বাংলাদেশের রাজনীতিতে সরকার ও বিরোধী দলের সম্পর্ক যেখানে সাধারণত শীতল, সেখানে এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সরকারি দলের অনেক সংসদ সদস্যও।

মতামত দিন