রাজনীতি
ছবি: সংগৃহীত

গুম-খুনের বিচার চেয়ে আগামীকাল সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির।

নিজেস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাস্তায় নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় দেশের প্রতিটি জেলা ও মহানগরে একযোগে বিক্ষোভ সমাবেশ করার নির্দেশ দিয়েছে দলটি।

আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দীনা স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় সব জেলা ও মহানগর শাখাকে এই কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দলটির নেতারা বলছেন, বছরের পর বছর ধরে চলা গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার এখনও নিশ্চিত হয়নি। এই দাবি আদায়েই মাঠে নামছে এনসিপি।

উল্লেখ্য, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই এই কর্মসূচি ডাকা হয়েছে। একই দিনে রাজধানীর বিজয় নগরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় জোটও।

মতামত দিন